চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

টেকনাফে সাংবাদিক তুহিন হত্যা বিচারের দাবীতে মানববন্ধন 

টেকনাফ প্রতিনিধি :    |    ০৮:০৭ পিএম, ২০২৫-০৮-০৯

টেকনাফে সাংবাদিক তুহিন হত্যা বিচারের দাবীতে মানববন্ধন 

এম এ হাসান, টেকনাফ:
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে টেকনাফ প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকাল ৪ টার দিকে টেকনাফ প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে থানার সংলগ্ন প্রেসক্লাবের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

টেকনাফ প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ প্রেস ক্লাবের সদস্য সচিব সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি ও প্রেস ক্লাবের সদস্য গিয়াস উদ্দিন ভূলু, টেকনাফ সাংবাদিক ফোরামে সভাপতি আমান উল্লাহ আমান, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সদস্য জিয়াবুল হক, টেকনাফ সাংবাদিক ফোরামে নির্বাহী সভাপতি মাওলানা জুবাইর, টেকনাফ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কায়ছার জুয়েল, সাংবাদিক মিজানুর রহমান মিজান, টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামে সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ, সংবাদকর্মী মো. ইমন। 

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নুর হাকিম আনোয়ার, ছৈয়দুল আমিন চৌধুরী, আকতার হোসেন হিরো, হাবিবুল ইসলাম হাবিব, এমএ হাসান, মো. শহীদুল্লাহ, মো. সোহেল, নুরুল আলম, মোস্তাক, তোফায়েল বিন আজাদ, মো. ফারুক, কেফায়েত উল্লাহ, তৌহিদ উদ্দিন, নবীর আলী প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্নার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। 

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর